ডিআইইউর ৯ম সমাবর্তন নভেম্বরে

ডিআইইউ সংবাদদাতা, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৫:১৮ পিএম


ডিআইইউর ৯ম সমাবর্তন নভেম্বরে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ছবি: আরটিভি

বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ৯ম সমাবর্তন আগামী নভেম্বরে আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আচার্যের অনুমোদন সাপেক্ষে আগামী নভেম্বরে সমাবর্তন আয়োজনের প্রস্তুতি চলছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের নির্ধারিত ব্যাচের শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। নিবন্ধনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর।

নিবন্ধনের জন্য চার কপি পাসপোর্ট সাইজের ছবি, এসএসসি ও এইচএসসি সনদসহ সব শিক্ষাগত যোগ্যতার মূল কপি ও ফটোকপি জমা দিতে হবে। একক ডিগ্রির জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা এবং দ্বৈত ডিগ্রির জন্য ১২ হাজার টাকা।

আরও পড়ুন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, নভেম্বরে সমাবর্তন আয়োজনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বা আচার্যের প্রতিনিধি উপস্থিত থাকবেন কি না, সেটিও মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। যারা এখনো নিবন্ধন করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission